• সমগ্র বাংলা

শ্রীপুর থেকে অপহৃত শিশু ময়মনসিংহ থেকে উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর থেকে অপহৃত শিশুকে একদিন পর ময়মনসিংহ থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরনকারী নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৮ জানুয়ারী) সকালে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে অপহৃত শিশুকে উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ। একই সঙ্গে অপহরনকারী নারীকে গ্রেপ্তার করে। 

অপহৃত শিশু রহিমা আক্তার (৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মোহাম্মদ আব্দুল মালেকের কন্যা। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী।

অপহরণকারী মোছাঃ রুমেলা খাতুন (২৯) ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মো. নূর মামুনের কন্যা।

শিশুর বাবা আব্দুল মালেক জানান, গতকাল মঙ্গলবার সকালে  শিশুকন্যা স্কুল থেকে বাসার আসার পরপরই রুমেলা নামে এক নারী শিশুকন্যাকে চকলেট খাওয়ানোর কথা বলে নিয়ে যায়। পরবর্তীতে অনেক খুঁজাখুঁজি  করে মেয়ের কোন খোঁজ পায়নি। গতকাল দুপর আনুমানিক ২ টার দিকে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে জানায় আমাকে দুই লাখ টাকা দিতে হবে। না হলে মেয়ের ক্ষতি হবে। পরবর্তীতে আমি সঙ্গে সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দাখিল করি। পুলিশ আমাদের সঙ্গে নিয়ে মেয়েকে উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা? ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেপ্তার করেছে। 

তিনি আরও জানান, এবিষয়ে অপহৃত শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

মন্তব্য (০)





image

সাটু‌রিয়ায় শিশু শিক্ষার্থী‌কে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক...

১

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক...

image

মেলান্দহে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ কার্যক...

image

পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষ...

image

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সবাই একসঙ্গে কাজ কর...

৪

জামালপুর প্রতিনিধি : সম্প্রতি কিশোর অপরাধ, ইভটিজিং ও মাদকের ...

image

পাবনায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের গোলাগুলি; গুলিবি...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের জেরে দু...

  • company_logo