• লিড নিউজ
  • জাতীয়

সরকারের সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এ সংস্কার কার্যক্রমের প্রতি তাদের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
‎
‎মাইকেল মিলার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠককালে এ কথা জানান।
‎
‎এছাড়াও আসন্ন গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রমের প্রতি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের এ নির্বাচন মনিটরিং করতে ইউরোপীয় ইউনিয়নের বড় আকারের পর্যবেক্ষক দল পাঠানো প্রক্রিয়ার অংশ হিসেবে একটি টিম ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছে।
‎
‎রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সুসম্পর্ক আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।
‎
‎অধ্যাপক আলী রীয়াজ আসন্ন গণভোটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বাংলাদেশের গণভোট ও গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

মন্তব্য (০)





image

দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

১

‎নিউজ ডেস্কঃ আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে দেশের সব উপ...

image

শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে ৫ প্রস্তাব বাংলাদেশের

২

‎নিউজ ডেস্কঃ স্থানীয় শিল্পকে বৈশ্বিক মূল্য সংযোজন শৃঙ্খ...

image

বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী : মা...

৩

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্...

image

‎সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতি...

৪

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রা...

image

‎দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাস...

  • company_logo