• সমগ্র বাংলা

চাটমোহরে বিএনপি'র ৪ নেতার বহিষ্কারাদেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) পাবনার চাটমোহরে চার বিএনপি নেতাকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। 

চাটমোহর উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাজুল, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু ও চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, বহিষ্কৃত নেতারা জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনের (ধানের শীষ) বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে স্থানীয় প্রার্থীর দাবিতে মশাল মিছিলসহ আন্দোলন সংগ্রাম করছিল। বর্তমানে তারা বিদ্রোহী প্রার্থী সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলামের (ঘোড়া) প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo