• সমগ্র বাংলা

নওগাঁ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থীর লিফলেট বিতরণকালে প্রতিবন্ধী যুবককে পেটালেন বিএনপির কর্মী-সমর্থক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর লিফলেট বিতরণ করায় এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি প্রার্থীর শেখ রেজাউল ইসলাম রেজুর কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাণীনগর উপজেলার পাকুরিয়া খেলার মাঠে এ ঘটনা ঘটে। 

মারধরের শিকার ওই প্রতিবন্ধী যুবকের নাম তানসেন। তিনি পাকুরিয়া একডালা গ্রামের আনোয়ারের ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রতিবন্ধী যুবক তানসেন অভিযোগ করে বলেন, 'আমি সাবেক মন্ত্রী আলমগীর কবিরের মোটরসাইকেল মার্কার লিফলেট বিতরণ করছিলাম। এসময় পাকুরিয়া খেলার মাঠে আমাকে দেখতে পেয়ে রানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেনের ভাগ্নে লিটন কোন কিছু জিজ্ঞেস না করেই আলমগীর কবিরের দালাল আখ্যা দিয়ে মারধর শুরু করে। পরে মোসারবের ভাগ্নে লিটনের সঙ্গে থাকা আরও ৫-৭ জন আমাকে মারধর শুরু করেন। এসময় আমি তাদেরকে প্রতিবন্ধী মানুষ বলার পরও তারা আমার কোন কথাই শুনেনা। আমার শরীরে বেধড়ক কিলঘুষি এবং মাথায় মারধর করেন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা চলে যায়। স্থানীয়দের সহযোগিতায় আমি হাসপাতালে আছি। 

প্রতিবন্ধী ওই যুবক বলেন, 'নাগরিক হিসেবে আমি যে কাউকে ভোট দিতেই পারি। তাই বলে তারা আমাকে মারবে। আমি এই ঘটনার বিচার চাই।'

এ বিষয়ে অভিযুক্ত লিটন বলেন, 'একটি খেলার অনুষ্ঠানে আমাদের দাওয়াত ছিলো। সেই দাওয়াতে আমরা মাইকে কথা বলছিলাম এসময় সে মাইকিয়ের লাইন খুলে দেয়। পরবর্তীতে আমরা চলে আসতে লাগলে সে  রাস্তায় বাধা দেয়। এসময় কয়েকজন তাকে চড়-থাপ্পর দেয়। তবে আমি কিছু তাকে বলিনি।'

মন্তব্য (০)





image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

৩

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

  • company_logo