• সমগ্র বাংলা

আড়াইহাজারে ছুরিকাঘাতে যুবক খুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে হানিফা ওরফে নয়ন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার উচিৎপাড়া ইউনিয়নের ভৈরবদী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হানিফা উপজেলার উচিৎপাড়া ইউনিয়নের ভৈরবদী গ্রামের মৃত মোশারফের ছেলে। তিনি উজান গোপান্দিতে অবস্থিত একটি স্পিনিং মিলের শ্রমিক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী পশ্চিম আতাদী গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে এমরান (৪৬) ভৈরবদী গ্রামে ঝালমুড়ি বিক্রি করতে আসেন। এ সময় হানিফাসহ কয়েকজন তার সঙ্গে ঝালমুড়ি বেচাকেনা নিয়ে ঠাট্টা-দুষ্টুমি করলে এমরান ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি পেঁয়াজ কাটার ছুরি দিয়ে হানিফার ওপর আঘাত করেন।

ছুরিকাঘাতে হানিফা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত এমরান পলাতক রয়েছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

৩

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

  • company_logo