• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে তারেক রহমানকে বরণ করে নিতে সকল প্রস্তুতি সম্পন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কাঁচপুর বালুর মাঠে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে মঞ্চ প্রস্তুত হয়েছে।  

রবিবার সন্ধায় সভাস্থল কাঁচপুর বালুর মাঠ গিয়ে দেখা যায়,পুরো মাঠকে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।বিভিন্ন ব্যানার-ফেস্টুনে ছেঁয়ে গেছে পুরো এলাকা। সকাল থেকেই নেতাকর্মীরা দলে-দলে এসে জড়ো হতে শুরু করেছেন।

দলীয় সূত্র জানায়, রবিবার রাত সাড়ে ১১টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সমাবেশস্থলে রাত ১১টা৪০ মিনিটে তারেক রহমান আসার কথা রয়েছে। জনসভা গড়াতে পারে গভীর রাত পর্যন্ত।

অন্যদিকে, জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীদের আসতে সময় লাগতে পারে। সে অনুযায়ী মাঠে আলোর ব্যবস্থা, শব্দযন্ত্র এবং নিরাপত্তা প্রস্তুত রাখা হয়েছে।

বিএনপির স্থানীয় নেতারা বলছেন, এবারের জনসভায় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও হবে চোখে পড়ার মতো। বিশেষ করে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই এটিকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহনকারী সমাবেশ হিসেবে দেখছেন।

সন্ধ্যার পর থেকেই জনসভাস্থলে মানুষের ঢল নামতে শুরু করেছে। 

মাঠের আশপাশে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং শৃঙ্খলা বজায় রাখতে আলাদা টিম কাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য (০)





image

সাটু‌রিয়ায় শিশু শিক্ষার্থী‌কে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক...

১

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক...

image

মেলান্দহে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ কার্যক...

image

পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষ...

image

কিশোর অপরাধ ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সবাই একসঙ্গে কাজ কর...

৪

জামালপুর প্রতিনিধি : সম্প্রতি কিশোর অপরাধ, ইভটিজিং ও মাদকের ...

image

পাবনায় আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের গোলাগুলি; গুলিবি...

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের জেরে দু...

  • company_logo