• লিড নিউজ
  • জাতীয়

গণভোটে নিরপেক্ষ থাকার সুযোগ নেই- বগুড়ায় উপদেষ্টা আদিলুর রহমান

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি :  গণভোট নিয়ে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থান, জুলাই সনদ এবং শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল, তারা সবাই ‘হ্যাঁ’ ভোট দেবেন এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবেন।

শনিবার সকালে বগুড়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মকছুদ জাহেদী এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরী। জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান সভাটি সঞ্চালনা করেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্ব নেয়। শহীদদের রক্তের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদের পক্ষে জনগণের মতামত নেওয়ার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, জনগণের ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারিত হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর কিংবা শাপলা চত্বরের মতো ঘটনার পুনরাবৃত্তি হবে না। এই গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের মালিকানা জনগণের হাতে আসবে।

মন্তব্য (০)





image

দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

১

‎নিউজ ডেস্কঃ আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে দেশের সব উপ...

image

শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে ৫ প্রস্তাব বাংলাদেশের

২

‎নিউজ ডেস্কঃ স্থানীয় শিল্পকে বৈশ্বিক মূল্য সংযোজন শৃঙ্খ...

image

বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী : মা...

৩

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্...

image

‎সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতি...

৪

‎নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের রা...

image

‎দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্...

৫

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাস...

  • company_logo