• লিড নিউজ
  • জাতীয়

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে। সার্বক্ষণিক সেবা দিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর বিশেষ টিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ এর সঙ্গে সংযুক্ত থাকবে।
‎
‎এ টিম নির্বাচনসংক্রান্ত অভিযোগ/তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সরাসরি এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
‎
‎মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক অনুবিভাগ) মো. দেলোয়ার হোসেন ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ এর প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান ও যুগ্ম সচিব মো. আবদুল্লাহ হাককানী এ সেলের দৈনিন্দন কার্যক্রম তত্ত্বাবধায়ন করবেন।
‎
‎এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ) মো. আতাউর রহমান খান এনডিসি সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। 
‎
‎সমন্বয় সেলের তিনটি শিফট রয়েছে৷ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত (প্রথম শিফট), দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত (দ্বিতীয় শিফট) এবং রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত (তৃতীয় শিফট)। 
‎
‎স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের কক্ষ নং-২২৬, তৃতীয় তলায় ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ স্থাপন করা হয়েছে। এ সেলে জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০০৬৪২২৬ (whats app) ও ০১৫৫০০৬৪২২৭ সংযোগ দেওয়া হয়েছে।
‎
‎আইনশৃঙ্খলা সমন্বয় সেলে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীরা নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
‎
‎নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট যেকোনো অভিযোগের জন্য উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্তব্য (০)





image

‎জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির...

১

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দ...

image

‎জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সা...

image

দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

৩

‎নিউজ ডেস্কঃ আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে দেশের সব উপ...

image

শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে ৫ প্রস্তাব বাংলাদেশের

৪

‎নিউজ ডেস্কঃ স্থানীয় শিল্পকে বৈশ্বিক মূল্য সংযোজন শৃঙ্খ...

image

বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী : মা...

৫

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্...

  • company_logo