• সমগ্র বাংলা

চট্টগ্রামে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংসদীয় আসন চট্টগ্রাম-১৪ ও ১৫-এর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংসদ সদস্য পদপ্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি সকাল ১২টায় সাতকানিয়া উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম-১৪ ও ১৫ আসনের সকল সম্ভাব্য প্রার্থী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য দেন লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুন নবী, অধিনায়ক, ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি; লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান, অধিনায়ক, ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি; মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল; রূপন কুমার দাশ, যুগ্ম জেলা ও দায়রা জজ ও চেয়ারম্যান, ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটি, চট্টগ্রাম-১৫ এবং সানজিদা আফরোজ বৃষ্টি, সিভিল জজ, চট্টগ্রাম।

এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, লোহাগাড়া ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (চট্টগ্রাম-১৫); মোহাম্মদ রাজিব হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, চন্দনাইশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (চট্টগ্রাম-১৪)।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী কমিশনার (ভূমি) লোহাগাড়া, চন্দনাইশ ও সাতকানিয়া, সার্কেল সহকারী পুলিশ সুপার, আচরণবিধি ম্যাজিস্ট্রেট (৩ জন), সেনা ক্যাম্প কমান্ডার, এনএসআই, ডিজিএফআই ও বিজিবির প্রতিনিধিগণ।

এছাড়াও পিডিবি ও পল্লী বিদ্যুতের কর্মকর্তাগণ, ব্যাংকের প্রতিনিধি, সম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী আচরণবিধি ও প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য (০)





image

বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোম...

image

নওগাঁয় চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান, ৫০০ লিটারের বে...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে দীর্ঘদি...

image

নিজ ভায়রাকে মাদকসহ পুলিশে দিয়ে বাড়িতে বাজার পৌঁছে দিলেন...

লালমনিরহাট প্রতিনিধি: সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এক ভিন্ন...

image

৩৬ জুলাই অন্তর থেকে মুছে ফেলা যাবে না: আলী আছগার এমপি

পাবনা প্রতিনিধিঃ পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের এ...

image

শেষ মুহূর্তে থামল দুই বাল্যবিয়ে, প্রশাসনের অভিযানে বদলে গ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একই দিনে দুই কিশোরীর...

  • company_logo