• লিড নিউজ
  • জাতীয়

‎নির্বাচন ও গণভোট উপলক্ষে চট্টগ্রাম এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চট্টগ্রাম এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ উপলক্ষে তিনি ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

‎সভায় সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি।’

‎মতবিনিময় সভা শেষে সেনাবাহিনী প্রধান নগরীর দামপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করেন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় নিয়োজিত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া চট্টগ্রাম এরিয়ার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের কথাও রয়েছে সেনাপ্রধানের কর্মসূচিতে।

মন্তব্য (০)





image

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত কে শ্রমিকের হাতে রূপ...

চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের...

image

বিভ্রান্তিকর কথা বলে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না: প্রধা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে...

image

হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলা...

image

দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, তিন মাসে বেড়েছে ৩ লাখ

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতা...

image

‎হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে ...

নিউজ ডেস্কঃ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ ব...

  • company_logo