• সমগ্র বাংলা

ঝিনাইদহের ৪টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের ৪টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলার ৪টি আসনের প্রতিদ্বন্দ্বিতাকারীদের মোট ২১ প্রার্থীর মধ্যে প্রতীক তুলে দেওয়া হয়।প্র তীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রতীক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। তারা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে মো. আসাদুজ্জামান পেয়েছেন ধানের শীষ (বিএনপি) প্রতীক, এএসএম মতিউর রহমান পয়েছেন দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), মতিয়ার রহমান ঈগল (এবি পার্টি), শহিদুল এনাম পল্লব কাঁচি (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্কসবাদী) ও মনিকা আলম পেয়েছেন লাঙ্গল (জাতীয় পার্টি)।ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনে মো. আব্দুল মজিদ পেয়েছেন ধানের শীষ (বিএনপি) প্রতীক, আলী আজম মোহাম্মদ আবু বকর পেয়েছে দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), আসসাদুল ইসলাম মই (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, বাসদ), আবু তোয়াব কাঁস্তে (সিপিবি), মমতাজুর রহমান- হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ও সওগাতুল ইসলাম পেয়েছেন লাঙ্গল (জাতীয় পার্টি)।ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে মেহেদী হাসান পেয়েছেন ধানের শীষ (বিএনপি) প্রতীক, অধ্যাপক মতিয়ার রহমান পেয়েছেন দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পেয়েছেন হাতপাখা ও সুমন কবির পেয়েছেন ট্রাক (গণঅধিকার পরিষদ) মার্কা। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদরের ৪টি ইউনিয়ন) আসনে রাশেদ খাঁন পেয়েছেন ধানের শীষ (বিএনপি) প্রতীক, মাওলানা আবু তালেব পেয়েছেন দাঁড়িপাল্লা (১০ দলীয় জোট), সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন কাপ পিরিচ (স্বতন্ত্র, বিএনপি বিদ্রোহী), আব্দুল জলিল হাতপাখা (ইসলামী আন্দোলন বাংলাদেশ), খনিয়া খানম পেয়েছেন উদীয়মান সূর্য (গণফোরাম) ও এমদাদুল ইসলাম বাচ্চু পেয়েছেন লাঙ্গল (জাতীয় পার্টি)। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দের সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচনকে ঘিরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাসউদ।

মন্তব্য (০)





image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

১

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

image

রাণীনগরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা

৩

নওগাঁ প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক...

image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

৪

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

  • company_logo