• সমগ্র বাংলা

কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে লড়ছেন ১৭ প্রার্থী

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনে ৩ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে প্রার্থী সংখ্যা এখন ১৭ জন। এর বাইরে কক্সবাজার ৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র হাইকোর্টে বহাল করেছে বলে প্রার্থী দাবি করলেও মঙ্গলবার, ২০ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত এ সংক্রান্ত কোন আদেশ কক্সবাজার জেলা রিটানিং কর্মকর্তার কাছে পৌঁছেনি বলে জানা গেছে।

রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,  ২০ জানুয়ারি  মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হলেন- কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. আব্দুল কাদের, কক্সবাজার ২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের খেলাফত মজলিশের প্রার্থী ওবাদুল কাদের নদভী ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের লেবারেল ডেমোক্রিটিক পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাত।

কক্সবাজার ১ চকরিয়া-পেকুয়া আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৫ জন। এর মধ্যে ৩ জনের বৈধ ও ২ জনের বাতিল হয়। কিন্তু আপীলকালে একজনের বৈধ ঘোষণা করা হয়। এ বৈধ ৪ জনের মধ্যে একজন প্রত্যাহার করেন।

ওই আসনের ৩ প্রার্থী হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী।

কক্সবাজার ২ মহেশখালী-কুতুবদিয়া আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৭ জন। এর মধ্যে ৫ জনের বৈধ ও ২ জনের বাতিল হয়। কিন্তু আপীলকালে একজনের বৈধ ঘোষণা করা হয়। এ বৈধ ৬ জনের মধ্যে একজন প্রত্যাহার করেছেন।

ওই আসনের ৫ প্রার্থী হলেন- বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, জামায়াতের কেন্দ্রিয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলনের প্রার্থী জিয়াউল হক, গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী এস এম রোকনুজ্জামান খান ও জাতীয় পার্টির প্রার্থী মো. মাহমুদুল করিম।

কক্সবাজার-৩ কক্সবাজার সদর, রামু-ঈদগাঁও আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৫ জন। এর মধ্যে ৫ জনের বৈধ ও ১ জনের বাতিল হয়। তবে কেউ আসনটি থেকে প্রত্যাহার করেননি।

এ ৫ প্রার্থী হলেন- বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল, জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুল ইসলাম, লেবার পার্টির প্রার্থী জগদীশ বড়ুয়া ও আমজনতা দলের প্রার্থী নুরুল আবছার।

কক্সবাজার ৪ উখিয়া-টেকনাফ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৬ জন। এর মধ্যে ৫ জনের বৈধ ও ২ জনের বাতিল হয়। এর মধ্যে একজন প্রত্যাহার করেছেন।

ওই আসনের ৪ প্রার্থী হলেন- বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতের প্রার্থী নুর আহমদ আনোয়ারী, ইসলামী আন্দোলনের প্রার্থী নুরুল হক ও জাতীয়তাবাদি গণতন্ত্রিক আন্দোলন এনডিএম এর প্রার্থী সাইফুদ্দিন খালেদ।

এদিকে, মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মনোনয়নপত্র দাখিল করা কক্সবাজার-৩ স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়।

ঘোষিত তফসিল মতে, প্রতীক বরাদ্দের হবে ২১ জানুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোট হবে ১২ ফেব্রুয়ারি।

মন্তব্য (০)





image

বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোম...

image

নওগাঁয় চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান, ৫০০ লিটারের বে...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে দীর্ঘদি...

image

নিজ ভায়রাকে মাদকসহ পুলিশে দিয়ে বাড়িতে বাজার পৌঁছে দিলেন...

লালমনিরহাট প্রতিনিধি: সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এক ভিন্ন...

image

৩৬ জুলাই অন্তর থেকে মুছে ফেলা যাবে না: আলী আছগার এমপি

পাবনা প্রতিনিধিঃ পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের এ...

image

শেষ মুহূর্তে থামল দুই বাল্যবিয়ে, প্রশাসনের অভিযানে বদলে গ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একই দিনে দুই কিশোরীর...

  • company_logo