• সমগ্র বাংলা

পাবনার ফরিদপুর পৌরসভায় আধুনিক যাত্রী ছাউনি ও শিশু পার্কের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আধুনিক যাত্রী ছাউনি ও পৌর শিশু পার্কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. শাহেদ মোস্তফা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন এবং বিনোদনের সুযোগ সৃষ্টি করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এই শিশু পার্কটি কোমলমতি শিশুদের মানসিক বিকাশে সহায়ক হবে এবং আধুনিক যাত্রী ছাউনিটি সাধারণ মানুষের যাতায়াতের কষ্ট লাঘব করবে।"

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে ইমামা বানিন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সানাউল মোর্শেদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য (০)





image

বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোম...

image

নওগাঁয় চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান, ৫০০ লিটারের বে...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে দীর্ঘদি...

image

নিজ ভায়রাকে মাদকসহ পুলিশে দিয়ে বাড়িতে বাজার পৌঁছে দিলেন...

লালমনিরহাট প্রতিনিধি: সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এক ভিন্ন...

image

৩৬ জুলাই অন্তর থেকে মুছে ফেলা যাবে না: আলী আছগার এমপি

পাবনা প্রতিনিধিঃ পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের এ...

image

শেষ মুহূর্তে থামল দুই বাল্যবিয়ে, প্রশাসনের অভিযানে বদলে গ...

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একই দিনে দুই কিশোরীর...

  • company_logo