• সমগ্র বাংলা

মুক্তাগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও-ওসির মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধিঃ মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র ও মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে এক চা’চক্র ও মতবিনিময় সভায় মিলিত হন। সোমবার রাতে মুক্তাগাছা প্রেসক্লাব ভবনে প্রেসক্লাব সভাপতি এফ এম এ সালামের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলীর সঞ্চলনায় এতে অন্যান্যের মধ্যে মতবিনিময়ে অংশ নেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, উপজেলা নির্বাচন অফিসার রাজিবুল করিম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম প্রমুখ। অনুষ্ঠানে প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র তার বক্তব্যে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকার বিষয় তুলে ধরে সার্বিক কর্মকান্ডে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্নের লক্ষ্যে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতার আহবান জানান। এসময় তিনি গণভোটের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাংবাদিকদের সাথে কথা বলেন। বিভিন্ন ইউনিয়নে গণভোট নিয়ে গণসচেতনামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করে এনিয়ে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
ওসি লুৎফুর রহমামান তার বক্তব্যে, মুক্তাগাছার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
 

মন্তব্য (০)





image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

১

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

image

রাণীনগরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা

৩

নওগাঁ প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক...

image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

৪

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

  • company_logo