• সমগ্র বাংলা

নড়াইলে সদর থানার ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স ঘোষণা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারি (সোমবার) বেলা ১১টায় সদর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মো. আল মামুন শিকদার। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর ই আলম সিদ্দিকী,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কামরুজ্জামান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (অ্যাডমিন) মো. কামরুল ইসলাম, সদর ফাঁড়ির আইসি মো. তুহিন হাওলাদার, ইন্সপেক্টর (তদন্ত) অজয় কুমার কুন্ডু, ইন্সপেক্টর (অপারেশন) আকরাম হোসেনসহ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আনসার বাহিনীর সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. আল মামুন শিকদার বলেন, "পুলিশই জনতা, জনতাই পুলিশ। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পুলিশ বদ্ধপরিকর।" তিনি জেলাজুড়ে মাদক ও সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

সভায় স্থানীয় প্রতিনিধি ও বক্তারা নড়াইলের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পুলিশ সুপার আগতদের কথা শোনেন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে সভা শেষ করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন করলেন এমপ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড...

image

চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারি আটক

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে কার্যক্রম নি...

image

সাটু‌রিয়ায় শিশু শিক্ষার্থী‌কে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক...

৩

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক...

image

মেলান্দহে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ কার্যক...

image

পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষ...

  • company_logo