• সমগ্র বাংলা

‎রংপুর জেলার গংগাচড়ায় র‌্যাব-১৩ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ র‌্যাব-১৩ এর উদ্যোগে রংপুর জেলার গংগাচড়া থানার দক্ষিণ খলেয়া গ্রামে প্রতিবন্ধী ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে র‌্যাব-১৩ এর উদ্যোগে দক্ষিণ খলেয়া গ্রামের অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে প্রায় ৪০০ পিস কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করা হয়।
‎
‎র‌্যাব জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনেই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘব করার লক্ষ্যে মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে এবং ভবিষ্যতেও অনুরূপ সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

১

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

২

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

৩

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

image

রাণীনগরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা

৪

নওগাঁ প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক...

image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

৫

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

  • company_logo