• জাতীয়

‎রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সড়ক থেকে লিথিয়াম ব্যাটারির রিকশা বন্ধের দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে রেখেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। অবরোধের কারণে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
‎
‎সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। এ সময় এই অটো চললে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। এদিকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকেই ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
‎
‎বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, একটি দাবি নিয়ে ব্যাটারিচালিত রিকশার চালকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। তাদের রাস্তা অবরোধের কারণে এই এলাকা দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এমনিতেই এই এলাকায় মেট্রোরেলের কাজ চলছে। আবার রাস্তা অবরোধের কারণে যানজটের ভোগান্তি আরও কয়েকগুণ বেড়ে গেছে।
‎
‎তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি এবং তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরানোর চেষ্টা করছি।

মন্তব্য (০)





image

সংসদের বাইরে বিরোধীদল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ...

১

নিউজ ডেস্কঃ সংসদের বাইরে বিরোধীদল দেশকে অস্থিতিশীল করার চেষ্...

image

‎রিমান্ডে নির্যাতনের অভিযোগ আনলেন গাজী সালাহউদ্দিন

২

‎নিউজ ডেস্কঃ কারাগারে রিমান্ডের সময় অমানবিক নির্যাতনের শ...

image

‎জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির...

৩

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দ...

image

‎জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

৪

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সা...

image

দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

৫

‎নিউজ ডেস্কঃ আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে দেশের সব উপ...

  • company_logo