• সমগ্র বাংলা

ঝিনাইদহের শৈলকুপায় মাদ্রাসায় রাতের অন্ধকারে গোপনে নাইটগার্ড নিয়োগ পরীক্ষার অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পুটিমারি আউলিয়া মাদ্রাসায় রাতের আঁধারে গোপনে নিয়োগ পরীক্ষা আয়োজনের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নাইটগার্ড পদের এই বিতর্কিত পরীক্ষা চলাকালীন স্থানীয়রা মাদ্রাসা ঘেরাও করে সুপার ও ডিজির প্রতিনিধি পরিচয় দেওয়া এক নারীকে অবরুদ্ধ করে রাখেন। এলাকাবাসীর অভিযোগ, সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে গোপনে পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতেই এই আয়োজন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও কক্ষে মাত্র তিনজনকে পাওয়া যায়। ডিজির প্রতিনিধি পরিচয় দেওয়া ওই নারী একটি ব্যক্তিগত গাড়িতে পরিবারসহ সন্ধ্যার পর মাদ্রাসায় উপস্থিত হলে স্থানীয়দের মনে সন্দেহের দানা বাঁধে। মাদ্রাসা সুপার রুহুল আমিন বিলম্বে পরীক্ষা শুরুর কথা স্বীকার করলেও অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। ফুলহরি ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, দিনের পরীক্ষা রাতে নেওয়ার খবর জানাজানি হলে গ্রামবাসী মাদ্রাসায় জড়ো হয়ে তা বন্ধ করে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যায়। বর্তমানে ওই এলাকায় এ নিয়ে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।

মন্তব্য (০)





image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

১

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

৪

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

  • company_logo