• সমগ্র বাংলা

শীতার্তদের মাঝে লালমনিরহাট জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কিশামত ঢঢ গাছ এলাকায় অবস্থিত উম্মে হাবিবা বানাত মহিলা মাদরাসার শিক্ষার্থী ও আশপাশের অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।


শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে মাদরাসা কক্ষে লালমনিরহাট জেলা পুলিশ সুপারের পক্ষে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ শিক্ষার্থী ও শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।


এ সময় গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহমেদ বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই জেলা পুলিশের পক্ষ থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সমাজের সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাই।” শীতবস্ত্র বিতরণকালে মাদরাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

১

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

৪

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

  • company_logo