• লিড নিউজ
  • জাতীয়

‎আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিকাল: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিকাল। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত ভোটের গাড়ি সুপার কারাভ্যানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

‎তিনি বলেন, ‘আগামী ১২ তারিখের নির্বাচন খুবই ক্রিটিকাল। অনেক সময়, আরও ইলেকশন হয়েছে, কিন্তু এটার স্বচ্ছতা আমরা নিজেরা যেমন চাই, তেমনি বিদেশিরাও এদিকে তাকিয়ে আছেন। সেই সঙ্গে গণভোট ও সংস্কারের বিষয়টিও রয়েছে।’

‎অর্থ উপদেষ্টা বলেন, ‘এখনই সুযোগ, জুলাই বিপ্লবের যে অর্জন সেটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এটা নিয়ে অনেকের মধ্যে নেগেটিভ প্রবণতাও রয়েছে। আপনারা সেটা কাউন্টার করবেন না। সব কিছু পজেটিভভাবে নিয়ে এগিয়ে যাবেন।’

‎উপদেষ্টা আরও বলেন, ‘অতীতে আমরা দেখেছি কেউ কিছু করে গেলে পরের জন এসে সেটা বাতিল করে দেয়। আশা করছি এক্ষেত্রে সেটা হবে না। আপনারা হ্যাঁ ভোট সমর্থন করে নিজেদের শক্তিশালী করুণ এবং আগামীতে যে সরকার আসবে তাকেও শক্তিশালী করুন।’

‎রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজরুল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ ও সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

‎এসময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার শরীফ ও সিরাজগঞ্জ পুলিশ সাইফুল ইসলাম সানতুসহ জেলা ও ৯টি উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।

মন্তব্য (০)





image

নবম পে স্কেল: ৫ মন্ত্রীকে নিয়ে কমিটি, যারা আছেন

নিউজ ডেস্ক : জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচ...

image

দ্বিতীয় পদ্মা সেতুর কাজ কবে শুরু হবে? যা বললেন সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ...

image

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত কে শ্রমিকের হাতে রূপ...

চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের...

image

বিভ্রান্তিকর কথা বলে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবেন না: প্রধা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে...

image

হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলা...

  • company_logo