• সমগ্র বাংলা

ছাত্রলীগ নেতাকে আটক করে বিপাকে ছাত্রদল নেতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা সজিব নামের এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার পক্ষে বিপক্ষে ছাত্রদল নেতা ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ আদালতে সজীব নামে এক যুবক হাজিরা দিতে আসলে তাকে ছাত্রলীগ বলে আটক করার চেষ্টা করে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান। এসময় বিএনপিপন্থী আইনজীবীরা ছুটে এসে জোর করে সজীবকে ছাড়িয়ে নিয়ে যান। এ নিয়ে ছাত্রদল নেতা ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে তর্ক বিতর্ক এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এ বিষয়ে বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট রাজিব মন্ডল বলেন, সানু আক্তার শান্তা নামে একটি মেয়ে সজিব নামে এক ছেলেকে এক লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করেন। বিয়ের পর জানতে পারেন সানু আক্তার শান্তার পূর্বে আরো ৪টি বিয়ে হয়েছে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে মনোমানিল্য হলে সজিবের বিরুদ্ধে সানু আক্তার শান্তা বিভিন্ন ধারায় ঢাকা কোর্টে ৪টি ও নারায়ণগঞ্জ কোর্টে একটি যৌতুক মামলা দায়ের করেন।

সেই যৌতুক মামলায় সজিব নারায়ণগঞ্জের একটি আদালতে হাজিরা দিয়ে কোর্ট এজলাসের সামনেই মাঠে দাঁড়িয়ে ছিলেন। তখন সানু আক্তার শান্তা ছাত্রদল নেতা মেহেদী হাসান ফারহানকে দিয়ে আদালতপাড়ায় মব সৃষ্টি করে সজিবকে মারধর করে টেনে হেঁচড়ে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। প্রকৃত ঘটনা জানার পর ছাত্রদল নেতাকে জিজ্ঞেস করা হয়েছে এটি কি ঠিক হয়েছে, তখন সে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে এবং সজিবকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।

তবে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান বলেন, সে ছাত্রলীগ করতো এটা আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। তাকে আটক করে পুলিশের কাছে তুলে দিতে গেলে বিএনপিপন্থী আইনজীবীরা বাধা দেয়। সেই সাথে তারা ওই ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়ে আমাকে হেনস্তা করে এবং মারধর করার চেষ্টা করে। পরে আমার পরিচয় দিলে তারা আমাকে ছেড়ে দেয়।

মন্তব্য (০)





image

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামা...

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণ ভোটের রায় বাস্তবায়...

image

গাইবান্ধায় বৃত্তিপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আহাদ ...

image

বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোম...

image

নওগাঁয় চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান, ৫০০ লিটারের বে...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে দীর্ঘদি...

image

নিজ ভায়রাকে মাদকসহ পুলিশে দিয়ে বাড়িতে বাজার পৌঁছে দিলেন...

লালমনিরহাট প্রতিনিধি: সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে এক ভিন্ন...

  • company_logo