• সমগ্র বাংলা

‎বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।
‎
‎এর আগে, তিনি সোমবার (১২ জানুয়ারি)  নিজ কর্মস্থলে মাইগ্রেন জনিত কারণে অসুস্থবোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ফেরদৌস আরা ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য ছিলেন।
‎ 
‎তিনি গত বছরের জানুয়ারি মাসে বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করে, এর আগে জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে কর্মরত ছিলেন।
‎
‎ফেরদৌস আরার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এবং শ্বশুর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়।
‎ 
‎বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া জানান, ইউএনও ফেরদৌস আরা সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় যান। পরে মাইগ্রেনের ব্যাথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। বুধবার সকাল ৭টা সময় তিনি মারা গেছেন।
‎
‎পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ইউএনও ফেরদৌস আরাকে তার শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে। পারিবারিক জীবনে তিনি এক কন্যাসন্তানের জননী ছিলেন।

মন্তব্য (০)





image

দুপুরের বদলে রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

১

পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...

image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

২

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

৫

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

  • company_logo