• সমগ্র বাংলা

নীলফামারীতে গ‍্যাস ডিলার ও ব‍্যবসায়ীদের সাথে ডিসির মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে নীলফামারীর ডিলার ও ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের (ডিসি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ  নায়িরুজ্জামান।

নীলফামারী জেলা এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন এর আহবায়ক এবিএম মনজুরুল আলম সিয়াম ও সদস্য সচিব মোঃ আক্তার হোসেন বলেন, বিইআরসি কর্তৃক নির্ধারিত মূল্যের সাথে কোম্পানি মূল্য অসামঞ্জস্যতা এবং মোবাইল কোর্ট বন্ধের আহ্বান জানান। 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ‍্যোতি বিকাশ চন্দ্র, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শামছুল ইসলাম, কৃষি বিপনণ কেন্দ্রের বাজার মনিটরিং কর্মকর্তা এরশাদ আলম খান উপস্থিত ছিলেন।

এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন এর সদস‍্য ও ওমেরা গ‍্যাস ডিলার বুলু জানান, ৩৪ টি কোম্পানির মধ্যে চার থেকে পাঁচটি কোম্পানি গ্যাস সরবরাহ করছে। তথাপিও সংকট মুহূর্তেও নীলফামারীতে গ্যাস সরবরাহ ঠিক রাখার চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবীতে গাইবান্ধায় ...

গাইবান্ধা প্রতিনিধি : জুলাই হত্যাকাণ্ডের বিচার, জুলাই সনদ ও ...

image

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামা...

দিনাজপুর প্রতিনিধি: জুলাই সনদ এবং গণ ভোটের রায় বাস্তবায়...

image

গাইবান্ধায় বৃত্তিপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আহাদ ...

image

বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোম...

image

নওগাঁয় চোলাই মদের আস্তানায় পুলিশের অভিযান, ৫০০ লিটারের বে...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর গ্রামে দীর্ঘদি...

  • company_logo