• লিড নিউজ
  • জাতীয়

প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করলে নির্বাচনে কোনো ঝুঁকি নেই: ড. বদিউল আলম ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা যদি দায়িত্বশীল আচরণ করেন, তাহলে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি বা শঙ্কা থাকবে না।

‎সোমবার নগরীর সদর রোডের বিডিএস মিলনায়তনে ‘জুলাই অভ্যুত্থান : আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার’ শীর্ষক বিভাগীয় সংলাপে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর বরিশাল জেলা ও মহানগর কমিটি এ সংলাপের আয়োজন করে।

‎ড. বদিউল আলম মজুমদার বলেন, প্রার্থীরা যদি যেকোনোভাবে সংসদ সদস্য হওয়ার মানসিকতা থেকে সরে আসতে পারেন, তাহলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হবে।

‎তিনি আরো বলেন, কালো টাকার প্রভাব দূর করতে হবে। কারণ, এটি নির্বাচনী ও রাজনৈতিক উভয় ক্ষেত্রকে অপরাধপ্রবণ করে তোলে।

‎পূর্ববর্তী নির্বাচনের অনিয়মের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ১৬ বছরে নাগরিকরা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। সংলাপে বরিশাল বিভাগের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষ...

নিউজ ডেস্ক : অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী...

image

সাক্ষীদের বর্ণনায় উঠে এলো রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহতা

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের ...

image

প্রবাসী কার্ড চালু হলে বিএমইটি কার্ড থাকবে না: প্রবাসীকল্...

নিউজ ডেস্ক : প্রবাসীদের জন্য একক ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে...

image

পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি

নিউজ ডেস্ক : ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নির্ধারিত তারিখ পরিব...

image

ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, চিকিৎসকদের ফি না নেওয়ার নির...

নিউজ ডেস্ক : ডেঙ্গু চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালে ডে...

  • company_logo