• লিড নিউজ
  • জাতীয়

এলপিজি সংকট সমাধানের চিন্তা করছে সরকার: জ্বালানি উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি এবং ব্যবসায়ীদের একচেটিয়া বাজারের বাইরে সরবরাহ বাড়াতে সরকার জিটুজি প্রক্রিয়ায় এলপিজি আমদানির চিন্তা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (১২ জানুয়ারি) বিকালে এলপিজি সিলিন্ডার নিয়ে অব্যবস্থাপনা, বাড়তি দাম এবং সংকটের বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, বর্তমানে এলপিজি ব্যবসার প্রায় ৯৮ শতাংশ বেসরকারি খাতে এবং মাত্র দুই শতাংশ সরকারি খাতে রয়েছে। যে অংশটি সরকারের হাতে নেই, সেটি পুরোপুরি বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে সরকার এলপিজি খাতে আরও বড় ভূমিকা রাখার কথা ভাবছে, যাতে বাজারে ভারসাম্য বজায় রাখা যায়।

তিনি বলেন, বর্তমানে কিছু অতিরিক্ত এলপিজি আমদানি করা প্রয়োজন। এক–দুদিন আগেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং অতিরিক্ত এলপিজি দেশে পৌঁছাতে প্রায় এক সপ্তাহ সময় লাগবে।

এলপিজি আমদানি কম হওয়ায় সংকট তৈরি হয়েছে কিনা— এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, মনে হয় না। কারণ এলপিজি অপারেটরদের দেওয়া তথ্য অনুযায়ী, গত মাসের তুলনায় চলতি মাসে এলপিজি আমদানির জন্য বেশি এলসি খোলা হয়েছে।

 

মন্তব্য (০)





image

‎ফ্যামিলি কার্ডের সফল বাস্তবায়নে দারিদ্র্যমুক্ত হবে ১ কোট...

নিউজ ডেস্কঃ দেশের অতি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান ...

image

এবারের ঈদযাত্রা হবে নির্বিঘ্ন, ট্রেনের ছাদে ওঠার সব পথ বন...

নিউজ ডেস্কঃ ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করে...

image

১৭ বছরের জঞ্জাল পরিস্কার করতে হবে: পানিসম্পদমন্ত্রী

নিউজ ডেস্কঃ পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ...

image

‎সংসদে ওয়াক আউট প্রচলিত; তবে স্লোগান দেয়া রীতি বহির্ভূত...

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অ...

image

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ‎

নিউজ ডেস্কঃ হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদ...

  • company_logo