• সমগ্র বাংলা

শ্রীপুরে মোবাইল ফোন না পেয়ে কিশোরীর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমান করে আত্মহত্যা করেছে  মহুনা (১১) নামের এক কিশোরী।

রবিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার  গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে এই ঘটনা ঘটে।

​নিহত মহুনা (১১) নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মহিউদ্দিন ড্রাইভারের মেয়ে। তারা নগর হাওলা গ্রামের মনু মিয়ার বাড়িতে ভাড়া থাকতো ।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে মহুনা তার বাবার কাছে মোবাইল ফোন চেয়েছিল। বাবা মহিউদ্দিন তাৎক্ষণিকভাবে মোবাইল দিতে অপরাগতা প্রকাশ করেন এবং মেয়েকে পিঠা তৈরির জন্য চাল ভাঙাতে দোকানে যেতে বলেন। এতে মহুনা প্রচণ্ড ক্ষুব্ধ ও অভিমানী হয়ে বাবাকে আত্মহত্যার হুমকি দেয়। এর কিছুক্ষণ পরই ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

​নিহতের বাবা মহিউদ্দিন বলেন, সকালে মেয়েটা আমার কাছে মোবাইল চেয়েছিল। আমি তাকে চাল ভাঙাতে যেতে বলায় সে বলেছিল মোবাইল না দিলে আত্মহত্যা করবে। কিন্তু সে যে সত্যি সত্যি এমন কাজ করে ফেলবে, তা আমি কল্পনাও করতে পারিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।

মন্তব্য (০)





image

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বিমানবন্দরে থেকে গ্র...

১

শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

image

দুপুরের বদলে রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

২

পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...

image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

৩

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

৪

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

  • company_logo