• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে আকিজ সিমেন্ট কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৮ জন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে আকিজ সিমেন্ট কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় অন্তত সাত থেকে আটজন দগ্ধ হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে বন্দর উপজেলার একরামপুর এলাকায় কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আকিজ সিমেন্ট কারখানার ভেতরে সিমেন্টের ব্যাগ তৈরির কাজে ব্যবহৃত আকিজ পলি ফাইবার ইউনিটে একটি এয়ার কম্প্রেসার মেশিনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মেশিনটির ভেতরে উচ্চ তাপমাত্রার বাতাস জমে থাকার সময় এই বিস্ফোরণ হয় বলে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

বিস্ফোরণের পর কারখানার ভেতরে থাকা কয়েকজন দগ্ধ হন। তাদের মধ্যে সাত থেকে আটজনকে দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আহতদের কারও অবস্থা গুরুতর হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বন্দর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সঞ্জয় খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদেরও এর মধ্যে হাসপাতালে পাঠানো হয়েছিল। তিনি বলেন, “প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।”

মন্তব্য (০)





image

ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন করলেন এমপ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড...

image

চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারি আটক

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে কার্যক্রম নি...

image

সাটু‌রিয়ায় শিশু শিক্ষার্থী‌কে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক...

৩

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক...

image

মেলান্দহে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ কার্যক...

image

পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষ...

  • company_logo