• সমগ্র বাংলা

বাড়ির উঠান থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে বাড়ির উঠান থেকে দেলোয়ারা বেগম (৫০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।  

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের কালিরধান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় । নিহত দেলোয়ারা বেগম ওই এলাকার মৃত জমসের আলীর স্ত্রী।  

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, দেলোয়ারার স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে সে বাড়িতে একা থাকতেন। তিনি আজকে সকাল ১২ টার দিকে তার মামাতো ভাইয়ের বাড়ি থেকে খেয়ে তার নিজ বাড়ি ফিরে আসেন। বাড়িতে আসার পর দুপুর পর্যন্ত বাড়ির দরজা বন্ধ ছিলো। তা দেখে স্থানীয়রা তাকে ডাকতে গেলে বাড়ির উঠানে তার গলাকাটা মরদেহ পরে থাকতে দেখতে পায়। সেটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোনাব আলী বলেন, এক বৃদ্ধাকে তার নিজ বাড়ির উঠানে দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করেছে। সেখানে পুলিশ গিয়েছে।  

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আমরা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে চেষ্টা করছি ।

মন্তব্য (০)





image

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বিমানবন্দরে থেকে গ্র...

১

শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

image

দুপুরের বদলে রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

২

পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...

image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

৩

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

৪

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

  • company_logo