ফাইল ছবি
নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকার তার মেয়াদের কথা চিন্তা করে কেবল নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ৬টি প্রস্তাব নিয়ে জুলাই সনদ করেছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক বাপা-বেন এর দুই দিনব্যাপী পরিবেশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
এক বছরেই সব সংস্কার সম্ভব হলে নির্বাচনি সরকার পাঁচ বছর কেন নেয়— এমন প্রশ্ন রেখে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘জুলাই সনদে পরিবেশ ইস্যুকে উপেক্ষা করা হয়নি। অন্তবর্তী সরকার তার মেয়াদের কথা চিন্তা করে কেবল নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ৬টি প্রস্তাব নিয়ে জুলাই সনদ করেছে।’
এবার বিজ্ঞপ্তি দিয়ে ইসি জানালো ‘পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়’
সম্মেলনে পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের রিপোর্টে পরিবেশ অধিদপ্তরে আলাদা ক্যাডারের মাধ্যমে নিয়োগের সুপারিশ করেছেন।’
সারা দেশ থেকে আসা পরিবেশকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবেশবিষয়ক সংস্কার ও করণীয়’। সম্মেলনে পরিবেশ বিষয়ক নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও তা বাস্তবায়নের উপায় নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ অধিবেশন রাখা হয়েছে।
নিউজ ডেস্ক : জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচ...
নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ...
চট্টগ্রাম প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,দেশের...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ১০ বছরে...
নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে পৌঁছে হেফাজতে ইসলাম বাংলা...

মন্তব্য (০)