ফাইল ছবি
নিউজ ডেস্ক : দেশের বাজারে এবার একসঙ্গে কমল সোনা ও রুপার দাম। এবার সোনার দাম ভরিতে এক হাজার ৫০ টাকা পর্যন্ত কমেছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ২৬ হাজার ৮০৬ টাকায়। আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম কমার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে এবার সোনার সঙ্গে রুপার দাম কমেছে। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৫৪০ টাকা; ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৩০৭ টাকা; ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
নিউজ ডেস্ক : বহুমুখী চাপে পড়বে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। এরমধ...
নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির মধ্য...
নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার সাধারণ মানুষের জন্য নতুন টাকা...
নিউজ ডেস্ক : সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব ...
নিউজ ডেস্ক : ভূরাজনৈতিক উত্তেজনা আর মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থ...

মন্তব্য (০)