• লিড নিউজ
  • অর্থনীতি

দুই দিনে রেমিট্যান্স এলো ৪ হাজার ৫৯৯ কোটি টাকা

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর ঘিরে চলতি মাসেও (মার্চ) রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক রয়েছে। মাসের প্রথম দুই দিনেই ৩৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় ৪ হাজার ৫৯৯ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। 

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের মার্চ মাসের প্রথম দুই দিনে ১৮ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে এই মাসে প্রবাসী আয় বেড়েছে ১০০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২ মার্চ পর্যন্ত ২ হাজার ২৮৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৮৬৭ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে সদ্যসমাপ্ত ফেব্রুয়ারি মাসে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেছেন ব্যাংকসংশ্লিষ্টরা।

 

মন্তব্য (০)





image

এবার ‘কম মূল্যে’ আরও দুই কার্গো এলএনজি কিনছে সরকার

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি সংকট মোক...

image

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের মূল্য

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে ডলারের মান এবং তেলের দামের পতনের ফলে মুদ্রাস্ফী...

image

১১ জুন সংসদে নতুন বাজেট উপস্থাপন

নিউজ ডেস্কঃ আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থা...

image

‎তেলের মজুদ পর্যাপ্ত আছে, হঠাৎ বিক্রি বেড়ে যাওয়ায় সংকট...

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাস...

image

‎যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্বব্যাপী জ্বাল...

  • company_logo