• সমগ্র বাংলা

সীমান্তের ৫ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্তবর্তী এলাকার ৫ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিকেলে উপজেলার ধামোর ইউনিয়নের পুরাতন আটোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগড় ১৮ বিজিবির আয়োজনে অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি আর্ত মানবতার সেবায় কাজ করছে। এই বাহিনীর ২৩০ বছর ইতিহাস ঐতিহ্য রয়েছে। বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, আইন শৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বপালন,জনকল্যাণমুলক কার্যক্রম, বিভিন্ন দূর্যোগময় মুহুর্তে জনসাধারণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আগামীতেও বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

এছাড়াও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ১৮ বিজিবির উপঅধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ সহ বিজিবির বিভিন্ন পদস্থ সদস্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

১

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বিমানবন্দরে থেকে গ্র...

৩

শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

image

দুপুরের বদলে রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

৪

পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...

image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

৫

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

  • company_logo