• সমগ্র বাংলা

চলনবিলাঞ্চলে কুয়াশা ও তীব্র শীতে বোরো ধানের বীজতলার ব্যাপক ক্ষতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ কুয়াশা এবং তীব্র শীতের কারণে পাবনার চাটমোহরসহ চলনবিলাঞ্চলে বোরো ধানের বীজতলায় চারার ব্যাপক ক্ষতি হচ্ছে। চারা রক্ষায় কৃষকেরা পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন। গত কয়েকদিনের টানা তীব্র শীত, শৈত্য প্রবাহ এবং ঘন কুয়াশার কারণে বীজতলা পচে যাচ্ছে। প্রায় ৫০ হেক্টর জমির চারা নষ্ট হয়ে গেছে। ফলে আগামী বোরো মৌসুমে চারা সংকটের আশঙ্কা করছেন কৃষকরা।

উপজেলার হরিপুর ইউনিয়নের কৃষক আব্দুল হাই জানান, বর্তমানে আমাদের কৃষি জমিতে সরিষার আবাদ হচ্ছে। আগামী মাসে সরিষা ঘরে তোলার পর রোপন করা হবে বোরো চারা। 

ছাইকোলা ইউনিয়নের কৃষক আব্দুল কাদের জানান, প্রতিবছর বোরো ধানের চারার সংকটের কারণে অনেক জমি পতিত রাখতে হয়। এবছর চার বিঘা জমিতে বীজ তলা তৈরি করেছি। কিন্তু কুয়াশা-শীতের কারণে কাঙ্খিত চারা পাবো কিনা তা নিয়ে শঙ্কার মধ্যে আছি।

হান্ডিয়াল ইউনিয়নের কৃষক মোজাহার আলী জানান, চলনবিলের প্রধান অর্থকরী ফসল ধান। কুয়াশা আর তীব্র শীতের কারণে বীজতলা পচে যায়, চারার অগ্রভাগ ক্ষতিগ্রস্ত হয়। ফলে এই বীজ রোপন করলে কাঙ্খিত ফসল ঘরে তোলা কঠিন হবে।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, এবছর চাটমোহরে ৪'শ ৯৫ হেক্টর  জমিতে বোরো ধানের বীজতলা তৈরি করা হয়েছে। কুয়াশা এবং শৈত্য প্রবাহর কারণে বীজতলা রক্ষায় আমরা পলিথিন দিয়ে ঢেকে রাখার পাশাপাশি রাতের বেলায় বীজতলায় পানি রাখার পরামর্শ দিচ্ছি কৃষকদের। এতে করে ক্ষতির পরিমাণ কম হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

১

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বিমানবন্দরে থেকে গ্র...

৩

শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

image

দুপুরের বদলে রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

৪

পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...

image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

৫

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

  • company_logo