• সমগ্র বাংলা

ষড়যন্ত্রমূলক মামলায় নিরপরাধ যুবক কারাবন্দি—সংবাদ সম্মেলনে পরিবারের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের দৌলত শাহ পাড়ার বাসিন্দা, ইউনুছের ছেলে ইফতেখারকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে—এমন অভিযোগ করেছে তার পরিবার ও এলাকাবাসী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সাতকানিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর বোন ইফনাত সোলতানা আলিয়া এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী, এলাকাবাসী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইফতেখার একজন সাধারণ ও আইন মেনে চলা নাগরিক, যার বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড নেই। একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে ফাঁসিয়েছে বলে পরিবারের দাবি।

তিনি আরও জানান, গত ৪ জানুয়ারি গভীর রাত আনুমানিক ২টার পর সাতকানিয়া থানার একটি পুলিশ দল তাদের বাড়িতে অভিযান চালায়। তল্লাশিতে ঘরের ভেতর কোনো অস্ত্র বা অবৈধ সামগ্রী উদ্ধার না হলেও বাড়ি থেকে প্রায় ১২ গজ দূরে একটি ছাগলের খোঁয়াড় দেখিয়ে অস্ত্র উদ্ধারের কথা মামলার এজাহারে উল্লেখ করা হয়, যা পরিবারের কাছে অবিশ্বাস্য।

পরিবারের অভিযোগ, ওই স্থানের সঙ্গে ইফতেখারের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, ইফতেখারের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।

মন্তব্য (০)





image

জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী: ফরিদপুরে জামায়াতের গণমিছি...

ফরিদপুর প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপ...

image

মুক্তাগাছায় জামায়াতের গণমিছিল

ময়মনসিংহ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপ...

image

সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : লাইসেন্স নবায়ন না করে হাসপাতাল পরিচাল...

image

ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, পরিবারের নিরাপত্তা চাইলে...

সাতকানিয়া (চট্টগ্রামপ্রতিনিধি: ...

image

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবীতে গাইবান্ধায় ...

গাইবান্ধা প্রতিনিধি : জুলাই হত্যাকাণ্ডের বিচার, জুলাই সনদ ও ...

  • company_logo