• সমগ্র বাংলা

দিনাজপুরে পুলিশ সুপারের পরিচয়ে বিএনপির এমপি প্রার্থীসহ দুই নেতার কাছে ২ লাখ টাকা প্রতারনা, দুই যুবক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ হোয়াটসঅ্যাপে নিজেকে দিনাজপুরের পুলিশ সুপার পরিচয় দিয়ে দিনাজপুরের ৪ ( চিরিরবন্দর - খানসামা) আসনের বিএনপি'র এমপি প্রার্থী আক্তারুজ্জামান মিয়া এবং বিএনপি জেলা কমিটির সহসভাপতি হাফিজুর রহমানের কাছে দুই লাখ টাকা প্রতারনামূলক আদায়ের ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রতারনা করা নগদ টাকা এবং সিমকার্ডসহ মোবাইল ফোন।

আজ মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের কাছে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্)  আনোয়ার হোসেন। 

তিনি জানান, দিনাজপুরের ৪ নির্বাচনী এলাকায় নিরাপত্তার স্বার্থে দুইটি পুলিশ বক্স নির্মানে অর্থ সহায়তা চেয়ে পুলিশ জেদান আল মুসার ছবি যুক্ত করা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিএনপির এমপি প্রার্থী সাবেক এমপি আক্তারুজ্জামান মিয়া এবং দলের জেলা কমিটির সহসভাপতি শিল্পপতি হাফিজুর রহমানের কাছে চলতি মাসে আলাদাভাবে ২ লাখ টাকা প্রতারনামূলক আদায় করেছিল নেত্রেকােনা জেলার চর হোসেনপুর গ্রামের মৃত ইদ্রিস খন্দকারের ছেলে জুনাইদ খন্দকার (২৪) এবং ময়মনসিংহ জেলার হুসনারা গ্রামের আরশাদ আলীর ছেলে হিমেল (২২)।

এব্যাপারে ক্ষতিগ্রস্হ পক্ষ মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায়  জুনাইদ খন্দধার এবং হিমেলকে গ্রেপ্তার করে দিনাজপুরে নিয়ে আসে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে প্রায় দেড়লাখ টাকা, ৫টি সিমকার্য ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে৷ চক্রটি বড় পরিসরে প্রতারনার সাথে জড়িত।

মন্তব্য (০)





image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

১

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

গাজীপুরের স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা বিমানবন্দরে থেকে গ্র...

৩

শ্রীপুর ( গাজীপুর) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষি...

image

দুপুরের বদলে রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি

৪

পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...

image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

৫

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

  • company_logo