• আন্তর্জাতিক

‘আমি নির্দোষ, এখনও প্রেসিডেন্ট’ দাবি মাদুরোর

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গতকাল সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে মাদক পাচার এবং অন্যান্য অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

‎কারাকাসে তার বাসভবনে এক অত্যাশ্চর্য অভিযানে মার্কিন বাহিনী তাকে ধরে নিয়ে যাওয়ার দুই দিন পর গতকাল সোমবার তাকে আদালতে হাজির কারা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

‎৬৩ বছর বয়সী মাদুরো ম্যানহাটনের একজন ফেডারেল বিচারককে বলেন, ‘আমি নির্দোষ। আমি দোষী নই।’ আদালতকক্ষে ঢোকার সময় হাসিমুখে, শার্ট ও ট্রাউজার পরা মাদুরো নরম স্বরে কথা বলছিলেন।

‎মাদুরো আদালতে দোভাষীর মাধ্যমে স্প্যানিশ ভাষায় কথা বলেন। তিনি বলেন, ‘আমি ভেনেজুয়েলা প্রজাতন্ত্রের   প্রেসিডেন্ট এবং গত ৩ জানুয়ারি শনিবার আমাকে অপহরণ করা হয়েছে, ‘ভেনেজুয়েলার কারাকাসে আমার বাড়ি থেকে আমাকে আটক করা হয়েছে।’

‎তেলসমৃদ্ধ দেশটি তিনি ১২ বছরেরও বেশি সময় ধরে কঠোর হাতে শাসন করেছেন। বিচারক যখন তাকে শুধু নিজের নাম বলতেই নির্দেশ দেন, তখন তিনি নিজের পতনের কথা স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেন।

‎তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও একইভাবে অভিযোগ অস্বীকার করেন। বিচারক উভয়কেই কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

‎আদালত আগামী ১৭ মার্চ মাদুরোর পরবর্তী হাজিরার দিন ধার্য করেছে। এর আগে গত শনিবার আমেরিকার বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে মাদুরো দম্পতিকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায়। মাদুরোর সমর্থনে হাজার হাজার মানুষ কারাকাসের রাস্তায় মিছিল করেছেন।

মন্তব্য (০)





image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

  • company_logo