• সমগ্র বাংলা

গাজীপুর-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর-৩ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মধ্যে বিএনপি, জামায়াতসহ ৭জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় গাজীপুর জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সিদ্ধান্তের কথা জানান।

রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাজীপুর-৩ সংসদীয় আসনে মোট ১০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এসএম রফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়েত ইসলামী'র প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম, স্বতন্ত্র প্রার্থী মোঃ ইজাদুর রহমান চৌধুরী ও গোলাম শাব্বির আলী, জাতীয় পার্টি'র প্রার্থী মোঃ নাজিম উদ্দিন, ইসলামী আন্দোলনের প্রার্থী আলমগীর হোসাইন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর প্রার্থী আশিকুল ইসলাম পিয়াল, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ এহসানুল হক, ইসলামী ঐক্যজোটের প্রার্থী হাঃ মাওঃ মুফতি শামীম আহমদ ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি'র) প্রার্থী মোঃ কৌশিক আহমেদ।

শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হাঃ মাওঃ মুফতি শামীম আহমদ, দুই স্বতন্ত্র প্রার্থী মোঃ ইজাদুর রহমান চৌধুরী ও গোলাম শাব্বির আলীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

উল্লেখ্য, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে গাজীপুর-৩ সংসদীয় আসনে ৫লাখ ২৭ হাজার ৩৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo