• সমগ্র বাংলা

নওগাঁয় সাহিত্যের হাঁসালু উৎসব

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: কবিতা আবৃত্তি, নাচ ও গানে মুখর ছিলো নওগাঁর আল আকসা কমিউনিটি সেন্টার। শুক্রবার (০২ জানুয়ারি) রাতে সাংস্কৃতিক সন্ধ্যায় সাহিত্য আড্ডায় মেতে উঠেছিলেন নওগাঁর গুনীজনরা। পুনশ্চ লেখক সংঘ নওগাঁ হাঁসালু সাহিত্য উৎসবের এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে।

নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ ও পুনশ্চ লেখক সংঘের সভাপতি সরদার মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে এবং  পুনশ্চের সম্পাদক ও প্রকাশক রবু শেঠের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজাল ইসলাম মিঞা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাবিন শাহরিয়ার।

অন্যদের মধ্যে সংস্কৃতি গবেষক ইমরান উজ-জামান, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও সংগঠনের সহ-সভাপতি তামিম মাহমুদ সিদ্দিক, চিত্রশিল্পী  রেজাউল হক, সাংবাদিক নবির উদ্দিন বক্তব্য রাখেন।

এছাড়াও নওগাঁর কবি-গল্প ও লেখক রওনক লায়লা মুন্নী, মড সুমাত্রা, অনিমা দেবনাথ, সুষমা সাথী, রুদ্র নীলিম, গোলাম মাওলা, মামুন হাসান নয়ন, আজাহার আলী সেতু, তাসলীম প্রবীর শিল্পীসহ অন্যরা উপস্থিত ছিলেন। সাহিত্য আড্ডা শেষে নওগাঁর ঐতিহ্যবাহী আলুঘাটি ও হাঁসের মাংস দিয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন যুগে যুগে সাহিত্যের এমন আয়োজনের মাধ্যমেই বাংলার শত বছরের সাহিত্য বেঁচে আছে। কিন্তু যান্ত্রিকতার চাপে ধীরে ধীরে এমন সাহিত্য আড্ডা হারিয়ে যেতে বসেছে। নতুনদের মাঝ থেকে এমন বিশুদ্ধ সাহিত্য চর্চার আস্তে আস্তে বিদায় নিতে চলেছে। তাই সাহিত্যের চর্চা ধরে রাখতে এবং নতুনদের মাঝে সাহিত্যের সুগন্ধ ছড়িয়ে দিতে এমন আয়োজনের কোন বিকল্প নেই। আগামীতেও এই ধরণের আয়োজন নিয়মিত করতে আয়োজকদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে আগত অতিথিসহ সকলে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo