• সমগ্র বাংলা

কুড়িগ্রাম- ৩ (উলিপুর) আসনে দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রাম- ৩ (উলিপুর) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে।

‎শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র বাছাই শেষে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার। একই সঙ্গে কাঙ্ক্ষিত সমর্থক ভোটারের স্বাক্ষর জালের অভিযোগে ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

‎রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী যুক্তরাজ্য ও বাংলাদেশের নাগরিক। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করলেও সে ব্যাপারে কোনো সিদ্ধান্তের প্রমাণ জমা দেননি। দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের উপযুক্ত প্রমাণ জমা দেওয়ার জন্য তাকে রোববার বিকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

‎কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের আজ দ্বিতীয় দিন। আজ কুড়িগ্রাম-৩ (উলিপুর) ও কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই চলছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম-৩ আসনের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন করলেন এমপ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড...

image

চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারি আটক

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে কার্যক্রম নি...

image

সাটু‌রিয়ায় শিশু শিক্ষার্থী‌কে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক...

৩

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক...

image

মেলান্দহে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ কার্যক...

image

পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষ...

  • company_logo