• সমগ্র বাংলা

দিনাজপুর ১ আসনে একজনের মনোনয়নপত্র বাতিল, টিকে রইল ৬

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ১ ( বীরগঞ্জ- কাহারোল) আসনের মনোনয়নপত্র যাছাই বাছাইয়ে ৭জন প্রার্থীর মধ্যে সতন্ত্র প্রার্থী মনজুরুল হক চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক (১ শতাংশ) ভোটারের সমর্থনসহ স্বাক্ষরে ঘাটতি থাকার কারনে তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছের রিটানিং অফিসার জেলা জেলা রফিকুল ইসলাম। প্রার্থীদের উপস্থিতিতে আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাছাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুর ই আলম সিদ্দিকী এবং নির্বাচন কর্মকর্তা আতাউল হকসহ সংশ্লিষ্টরা।

প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন বিএনপির মনজু্ুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মতিউর রহমান, জাতীয় পার্টির শাহিনুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁন মিয়া, গন অধিকারের রিজওয়ানুল ইসলাম এবং জাকের পার্টির রঘুনাথ চন্দ্র রায়।

দিনের দ্বিতীয় ধাপে আজ দুপুর ২টায় যাছাই বাছাই অনুষ্ঠিত হবে দিনাজপুর ২ ( বিরল- বোচাগঞ্জ) আসনেরন ৯জন প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতা।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo