• আন্তর্জাতিক

ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা নেতানিয়াহু সরকারের

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইসরাইলের প্রভাবশালী দৈনিক পত্রিকা ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। গাজা যুদ্ধে ‘শত্রুদের সমর্থনের অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের

প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞাপন ও সম্পাদকীয়—উভয় ক্ষেত্রেই হারেৎজের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নেতানিয়াহু সরকার।

এ সিদ্ধান্তের আওতায় সব মন্ত্রণালয়, সরকারি বিজ্ঞাপনী সংস্থা এবং রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত কোম্পানিগুলোকে সংবাদপত্রটির সঙ্গে যেকোনো ধরনের যোগাযোগ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের নভেম্বর মাসে জারি করা এক সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে এই বর্জন কার্যকর করা হয়েছে। ওই সিদ্ধান্তে ইসরাইলি সেনাবাহিনীর গণমাধ্যম দফতারগুলোর দাফতরিক অ্যাকাউন্ট থেকেও হারেৎজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ ছিল।

ইসরাইল সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা যুদ্ধ চলাকালে হারেৎজ এমন কিছু সম্পাদকীয় প্রকাশ করেছে, যা ‘বিশ্বমঞ্চে ইসরাইল রাষ্ট্রের বৈধতা এবং আত্মরক্ষার অধিকারকে ক্ষতিগ্রস্ত করেছে’।‘যুদ্ধের মধ্যেই যদি ইসরাইলের একটি স্বীকৃত সংবাদপত্রের প্রকাশক রাষ্ট্রটির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান এবং শত্রুদের সমর্থন করেন, সরকার সে ধরনের পরিস্থিতি মেনে নেবে না।’

এ কারণেই পত্রিকাটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন এবং এর মাধ্যমে কোনো সরকারি বিবৃতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি মতপ্রকাশের স্বাধীনতার ওপর নতুন বিধিনিষেধ আরোপ সংক্রান্ত একটি বিল ইসরাইলি পার্লামেন্টে প্রাথমিকভাবে পাশ হয়েছে। এরপরই সংবাদমাধ্যম বর্জনের সিদ্ধান্ত সামনে এলো। 

তবে অ্যাটর্নি জেনারেল এ বিলের বিরোধিতা করে সতর্ক করেছেন, এতে ইসরাইলে মুক্ত সংবাদমাধ্যমের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তার কথায়, এতে গণমাধ্যম প্রতিষ্ঠানের কাজে উল্লেখযোগ্য বাণিজ্যিক ও রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপের আশঙ্কা তৈরি হচ্ছে।

মন্তব্য (০)





image

টেইলর সুইফটের স্বামীর সঙ্গেও প্রতারণা, কে এই ভয়ংকর প্রতার...

নিউজ ডেস্ক : বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার আত্মসাৎ করে বিলাস...

image

বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড় কবে আঘাত হানবে?

নিউজ ডেস্ক : উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছ...

image

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ,...

নিউজ ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় জুম...

image

বিশ্ববাজারে টানা তৃতীয় দিনের মতো কমলো তেলের দাম

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্য থেকে বিকল্প পথে তেল সরবরাহ অব্যাহত থ...

image

‘মক্কায় হামলার’ দাবি নিয়ে ইরানের প্রশ্ন

নিউজ ডেস্ক : মক্কাকে লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার সৌদি আরবের অভিযোগ ন...

  • company_logo