• সমগ্র বাংলা

মাগুরায় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধি : যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে ০১ মাস মেয়াদি বিউটিফিকেশন ও ওয়েল্ডিং প্রশিক্ষণ কোর্স, ০৫ দিন মেয়াদি ‘আত্মকর্মী থেকে উদ্যোক্তা’ প্রশিক্ষণ এবং যুব প্রশিক্ষণ কেন্দ্র মাগুরার তিন মাস মেয়াদি আবাসিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী, ভাতা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা জেলার উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ইলিয়াসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকার উপপরিচালক ও সিনিয়র গবেষণা কর্মকর্তা (EARN) প্রকল্পের খান মোঃ নইম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্র মাগুরার ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরার সহকারী পরিচালক মোঃ আরব আলী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার নানা ধরনের কারিগরি ও উদ্যোক্তা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে যুবক-যুবতীরা আত্মকর্মসংস্থানের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেষপর্বে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী, কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo