• সমগ্র বাংলা

সাতকানিয়ার মরফলা বাজারে পানি ভরা গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে জব্দ গাড়ি এবং গ্যাস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বাজারে পানি ভরা গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে স্থানীয় জনতা। 

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিনি ট্রাকে করে বসুন্ধরা ও টোটাল গ্যাসের নাম ব্যবহার করে প্রায় শতাধিক গ্যাস সিলিন্ডার বিক্রি করতে বাজারে আসে একটি চক্র। কম দামে গ্যাস বিক্রির প্রস্তাব দিলে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়। পরে কয়েকটি সিলিন্ডার খুলে পরীক্ষা করে দেখা যায়, ১২ কেজি ওজনের সিলিন্ডারের ভেতরে প্রায় ৫ থেকে ৬ কেজি পানি রয়েছে।

এ সময় ব্যবসায়ীরা প্রতারণাকারীদের আটক করতে গেলে তিনজন পালিয়ে যায়। তবে মিনি ট্রাকের চালক নুরুল আলমকে আটক করা হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডারে পানি ভরার অভিযোগ শোনা গেলেও এবার তা হাতেনাতে ধরা পড়েছে। এতে সাধারণ গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান জানান, ঘটনার সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo