• সমগ্র বাংলা

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

গতকাল শনিবার(২৭ ডিসেম্বর)  দিবাগত রাতে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মো. জাহাঙ্গীর আলম (৪৫) উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। 

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে  সেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে মাওনা চৌরাস্তা এলাকার হত্যার ঘটনায় মামলা রয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo