• সমগ্র বাংলা

‎ঘন কুয়াশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২২ ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলের ঘাটাইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন।
‎
‎শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার গুনগ্রাম হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।
‎
‎পুলিশ জানায়, ঘন কুয়াশার মধ্যেই ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ‘প্রান্তিক পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ‘বিনিময় পরিবহন’-এর একটি বাস উপজেলার গুনগ্রাম হরিপুর এলাকায় পৌঁছালে উভয় বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কমপক্ষে ২২ জন যাত্রী আহত হন।
‎
‎এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। আহত ২২ জনের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। গুরুতর আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল, ময়মনসিংহ ও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’
‎
‎তিনি আরও বলেন, ‘ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।’

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo