ছবিঃ সংগৃহীত
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, শুক্রবার দুপুরে নিশ্চিন্তপুর সরকার বাড়ির পশ্চিমে একটি পুকুরে নবজাতক অজ্ঞাত শিশুর মরদেহটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতক শিশুটির মরদেহ উদ্ধার করে। সদ্য জন্ম নেওয়া শিশুটির মরদেহ এক থেকে দুদিন আগে পুকুরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে । ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ জামালপুর মর্গে পাঠানো হয়েছে।
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)