• সমগ্র বাংলা

মেলান্দহে নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ হয় ক্লিনিক, সেবা বঞ্চিত মানুষ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া গ্রামের শতাধিক পরিবারের একমাত্র কমিউনিটি ক্লিনিকটি ৬ ঘণ্টা খোলা থাকার কথা থাকলেও সেটি ২-৩ ঘণ্টা খোলা থাকে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) লতিফা আক্তার নিজের মন মতো অফিস করেন। সপ্তাহের প্রতিদিনই আসেন নির্ধারিত সময়ের বাইরে। সেবা নিতে আসা রোগীদের সঙ্গেও করেন অসোভন আচরণ।

দুপুর ১টার দিকে কমিউনিটি ক্লিনিকে গেলে সেটিকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এটি খোলা থাকার কথা।

স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকটির কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) লতিফা আক্তার কোনো নিয়ম মানছেন না। তিনি সকাল ১০টায় ক্লিনিকে যান। আর দুপুর ১টার আগেই ক্লিনিক তালা দিয়ে চলে যান।

নাম প্রকাশ না করে স্থায়ীয় কয়েকজন বাসিন্দা জানান, ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি লতিফা আক্তার প্রতিদিনই বেলা ১০টার পরে আসেন। দুপুর ১২টার পরপরই আবার চলে যান। দুপুরের পর সেবাগ্রহীতারা এসে ক্লিনিক বন্ধ দেখে ফিরে যান। রোগীরা পাঁচ টাকা ফি না দিলে ওষুধ দিতে চান না। এছাড়া সব রোগীকে সমানভাবে সেবা দেন না তিনি।

স্থানীয় বাসিন্দারা বলেন, কমিউনিটি ক্লিনিকটি ঠিকমতো খোলা পাওয়া যায় না। অল্প সময়ের জন্য ক্লিনিকটি খোলা রাখা হলেও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। ক্লিনিকটি সঠিকভাবে পরিচালনা করা হলে আমাদের অনেক উপকার হতো।

স্থানীয় বাসিন্দা মিজান বলেন, শুনেছি এ ক্লিনিক ৯টায় খোলার কথা। কিন্তু কখনো ৯টায় খুলতে দেখিনি। আবার ৩টায় বন্ধের নিয়ম থাকলেও  ১২টা থেকে ১টার পর বন্ধ হয়ে যায়।

অভিযোগের বিষয়ে সিএইচসিপি লতিফা আক্তার বলেন, আমি দাওয়াত খেয়ে কেবল বের হয়ে আসলাম৷
এরপর তিনি রাগান্বিত হয়ে বলেন, আমার কি মনিটরিং অফিসার নাই। তারা কি তদারকি করে না। আমার বিরুদ্ধে অভিযোগ পাইছেন এখন কি করবেন করেন৷

এ বিষয়ে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. আহসান হাবীব বলেন, বিষয়টি জানলাম। আমি খোজ খবর নিবো। বিধি মুতাবেক ব্যবস্থা নিবো।

মন্তব্য (০)





image

ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন করলেন এমপ...

১

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার রাজবাড়ী রাস্তার মোড...

image

চাটমোহরে নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সেক্রেটারি আটক

২

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে কার্যক্রম নি...

image

সাটু‌রিয়ায় শিশু শিক্ষার্থী‌কে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক...

৩

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ সরকারি প্রাথমিক...

image

মেলান্দহে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধ কার্যক...

image

পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

৫

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিক্ষ...

  • company_logo