• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎কোরআন ছুঁয়ে শপথ নিয়ে যুক্তরাষ্ট্রে বিচারপতি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত নারী ‎

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় এক তাৎপর্যপূর্ণ মুহূর্তের সৃষ্টি হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত নারী সোমা সাঈদ পবিত্র কোরআনে হাত রেখে শপথ গ্রহণের মাধ্যমে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সম্প্রতি নিউইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্ট হাউসে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি শপথ নেন।
‎
‎অনুষ্ঠানে উচ্চপদস্থ বিচারপতি, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি এবং বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ধর্মীয় বিশ্বাসকে সম্মান জানিয়ে পবিত্র কোরআনে হাত রেখে শপথ গ্রহণের বিষয়টি যুক্তরাষ্ট্রে ধর্মীয় বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক বিচারব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
‎
‎সোমা সাঈদের এই সাফল্যে যুক্তরাষ্ট্রজুড়ে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনেক স্থানে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে এ অর্জন উদ্‌যাপন করা হয়।
‎
‎জানা যায়, গত ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠিত নির্বাচনে জনগণের ভোটে তিনি বিচারপতি হিসেবে নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রে স্টেট ও স্থানীয় পর্যায়ের বিচারক ও বিচারপতিরা সাধারণত দলীয় ও সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন।
‎
‎এর আগে ২০২১ সালে সোমা সাঈদ কুইন্স ডিস্ট্রিক্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করেন। আইনাঙ্গনে তার পেশাগত দক্ষতা ও কমিউনিটি সম্পৃক্ততার কারণে তিনি বাঙালি কমিউনিটিতে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিত।
‎
‎নতুন দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় সোমা সাঈদ বলেন, এই অর্জন কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং যুক্তরাষ্ট্রে বসবাসরত সংখ্যালঘু ও অভিবাসী কমিউনিটির জন্যও অনুপ্রেরণার একটি বার্তা।

মন্তব্য (০)





image

‎সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

১

‎নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ স...

image

উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

২

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্র...

image

ইরানে হামলার ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী?

৩

নিউজ ডেস্ক : নতুন করে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিতে বির...

image

ট্রাম্প ইরানকে বার্তা দেওয়ার পর বাড়ল জ্বালানি তেলের দাম

৪

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্...

image

চীনের ওপর নির্ভরতা কমাতে টানেল খননযন্ত্র তৈরি করবে ভারতের...

৫

নিউজ ডেস্ক : ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ও প্রকৌশল প্রতিষ...

  • company_logo