• সমগ্র বাংলা

চাটমোহরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের একটি বিশেষ টিম পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। অভিযানে এ এসআই নিজামসহ সিপাই সজীব, রুবেল, অসিম ও নুর মোহাম্মদ অংশ নেন।

অভিযানকালে পৃথক স্থান থেকে চাটমোহর উপজেলার মথুরাপুর গ্রামের আব্বাস আলী শেখের ছেলে মো. শাহজাহান (৪৫) এবং উথুলী এলাকার মৃত চালি রোজারিওর ছেলে শিলু রোজারিও (৬৫) কে গাঁজা সেবনের অপরাধে আটক করা হয়।

পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ইউএনও মুসা নাসের চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo