• সমগ্র বাংলা

ফরিদপুরের বোয়ালমারীর দস্যুতা মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার বোয়ালমারীতে সংঘটিত চাঞ্চল্যকর দস্যুতা মামলার অন্যতম আসামি মোঃ মনির শিকদার (৪৫)-কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গত ২ ডিসেম্বর,২৫ ইং বোয়ালমারী থানাধীন কালিয়ান্ড এলাকার মোঃ সাখাওয়াত হোসেনের বাড়িতে এই দস্যুতার ঘটনা ঘটেছিল।

মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) প্রেস নোটের মাধ্যমে র‍্যাব জানায়, ঘটনার দিন আনুমানিক রাত ৩টায় তিনজন মুখোশধারী আসামি বাড়িতে প্রবেশ করে ভিকটিম ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে স্টিলের বাক্স ভেঙে নগদ ৭ লক্ষ টাকা এবং আনুমানিক ১০ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি মামলা রুজু হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় গতকাল  সোমবার ( ২২ ডিসেম্বর)  রাত পৌনে ৯টার দিকে র‍্যাব-১০, ফরিদপুর ক্যাম্প এবং র‍্যাব-৪, সাভার ক্যাম্পের একটি যৌথ দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি মো: মনির শিকদার (৪৫)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo